অমির অফিসে অভিযান, শতাধিক পাসপোর্টসহ গ্রেপ্তার ২

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ১৯:২৬

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমিসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ-ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। এঘটনায় রিক্রুটিং এজেন্সি অফিস থেকে বাছির ও মশিউর নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের অমির একটি রিক্রুটিং এজেন্সিতে সাভার ও দক্ষিণখান থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অমি, বাছির, মশিউরসহ পাঁচজনকে আসামি করে পাসপোর্ট আইনে মামলা করেছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, জব্দ করা পাসপোর্টগুলো বিভিন্ন নারী-পুরুষের। তাঁরা কারা, তাঁদের পাসপোর্ট রিক্রুটিং এজেন্সিতে কেন, এগুলো বৈধ নাকি অবৈধভাবে রাখা হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ট্রাভেল এজেন্সির বৈধ লাইসেন্স আছে কি না, তাও দেখা হচ্ছে।

দক্ষিণখান থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

পরীমনির করা মামলার আসামিদের মধ্যে দুজন—নাসির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় নাসির ও অমির সাত দিনের রিমান্ড এবং গ্রেপ্তার তিন নারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় পরীমনি বাদী হয়ে গত সোমবার নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এই মামলার তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন। এজাহারভুক্ত দুই আসামি ব্যবসায়ী নাসির ও অমিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে সাভার থানা-পুলিশ। একই সঙ্গে তাঁদের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা