এলএসডিসহ গ্রেফতার শিক্ষার্থীরা পাঁচ দিনের রিমান্ডে

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ০২:৩০

ফাইল ছবি

লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু (২৪)।

সোমবার (৩১ মে) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় খিলগাঁও কমিউনিটি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল, আনান ও সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে ৫ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারাবাহিক অভিযানে গ্রেফতারকৃত নাজমুলের দেয়া তথ্যমতে বনানী থানার মহাখালী টিভি গেইট এলাকায় তার শশুর বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি স্টিলের কাঁচি, ১০টি স্বচ্ছ খালি জিপ পলিব্যাগ ও ১ গ্রাম অবৈধ নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা