আজই মুক্তি মিলবে রোজিনার, আশাবাদী আইনজীবী

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৯:১৩

ফাইল ছবি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম আজই মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী।

রোববার (২৩ মে) রাজধানীর সিএমএম কোর্টে রোজিনা ইসলামের জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এহসানুল হক সমাজী বলেন, রোজিনা ইসলাম একজন নারী ও প্রতিথযশা সাংবাদিক। তাকে যে আইনে মামলা দেওয়া হয়েছে তা যথাযথ হয়নি মর্মে আমরা শুনানিতে আগেই বলেছি। আজ রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিষয়ে আপত্তি করা হয়নি। আমরাও আমাদের বক্তব্য তুলে ধরেছি। আদালত সার্বিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন। আমরা আশা করি, বাকি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) তিনি জামিন শুনানিতে বলেন, সচিবালয় কোনো নিষিদ্ধ এলাকা নয়। জনস্বার্থে সাংবাদিকরা সেখান থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন। রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির অনেক সংবাদ করেছেন, তাই আক্রোশবসত তাকে গ্রেফতার করে এ মামলা দেওয়া হয়েছে।

মামলার জব্দ তালিকায় রাষ্ট্রীয় কোনো গোপন নথির বর্ণনা নেই। জব্দ তালিকায় যেসব ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোও রোজিনার কাছ থেকে সরাসরি উদ্ধার করা হয়নি। একজন কর্মকর্তা পুলিশকে সেগুলো দিয়েছেন। এজাহারে বর্ণিত ঘটনায় জব্দ তালিকার আলামতের কোনো রেফারেন্স নেই। তাই এ মামলাটি আইনগতভাবে ত্রুটিপূর্ণ। তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো জামিনযোগ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের