৪৪তম বিসিএস: ১৭১০ পদের লড়াইয়ে নামবে চাকরিপ্রার্থীরা

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ২৩:৪২

পিএসসি-ফাইল ছবি

অবশেষে চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটাতে ৪৪ তম বিসিএস নিয়ে আসছে ১ হাজার ৭১০ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি জানা যায়নি। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এখন এটি নিয়ে কাজ শুরু করেছে।

এবিষয়ে জনপ্রসাশন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, ‘কয়েক মাস পর্যালোচনার পর আমরা ৪৪তম বিসিএসের কার্যক্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেষ করে পিএসসিতে পাঠিয়েছি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কতজনকে কোথায় নেওয়া হবে, তা ঠিক করা হয়েছে। এখন নিয়োগের কার্যক্রম শুরুর জন্য পিএসসিকে বলা হয়েছে।’

পিএসসির একজন সদস্য বলেন, ‘৩০ নভেম্বর পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানেই ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা হতে পারে। দ্রুত সময়ের মধ্যেই এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি আছে পিএসসির। সেভাবেই ভেবে রেখেছি। এই মাসের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা।’

এই করোনাকালে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম হাতে নেয় সরকার। করোনা মোকাবিলার জন্য এই বিশেষ বিসিএস থেকে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এখানে প্রায় ২১ হাজার প্রার্থী অংশ নেবেন।

সর্বশেষ গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি পিএসসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব