এসআই পদে লোক নেবে বাংলাদেশ পুলিশ

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ২২:৩১

-ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ক্যাডেট এসআই পদে নিয়োগের আবেদন করতে পারবেন।

তবে এবার কতজনকে এসআই পদে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

১৯ থেকে ২৭ বছর বয়সী বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত প্রার্থীরা ৪ নভেম্বর ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (police.teletalk.com.bd) লগ ইন করে আবেদনের সবগুলো ধাপ সম্পন্ন করতে হবে।

পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের ধাপ পেরিয়ে যোগ্য প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

এই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারী আর্থিক লেনদেনে জড়িত হলে তাকে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ সদরদপ্তর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
জনপ্রিয় খবর