সরকারি গ্যাস কোম্পানিতে ৫০০০০ টাকা বেতনে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৪

প্রতীকী ছবি

পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রধান কার্যালয়ে মেডিকেল অফিসার (রিটেইনার) পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: মেডিকেল অফিসার (রিটেইনার)

পদসংখ্যা: ১

যোগ্যতা: সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

বয়স: ২০২৩ সালের ৪ অক্টোবর সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: আরপিজিসিএল ভবন, নিউ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

বেতন: সাকুল্যে মাসিক সম্মানি ৫০,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম (বাংলা ও ইংরেজিতে), বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, যোগাযোগ (মোবাইল, ফোন ও ই-মেইল), জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, বিভাগ/শ্রেণি/গ্রেড, শিক্ষাপ্রতিষ্ঠান, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যালয়) এবং অভিজ্ঞতা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি; অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি; বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি; সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ; জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্র কুরিয়ার/ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আরপিজিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (প্রশাসন), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, আরপিজিসিএল ভবন (৫ম তলা), নিউ এয়ারপোর্ট রোড, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৩।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা