করোনার টিকা উৎপাদন করবে ইরান

সময় ট্রিবিউন | ২৬ এপ্রিল ২০২১, ১৯:০৬

ছবিঃ ইন্টারনেট

করোনাভাইরাস মোকাবিলায় নিজেরাই প্রতিষেধক উৎপাদন করবে বলে জানিয়েছে ইরান।ইরানি বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের তৃতীয় ধাপে রয়েছে বলে রোববার ঘোষণা দিয়েছে তেহরান। খবর আনাদোলুর।

ইরানের করোনা মোকাবিলায় গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান মো. মোখবের এক বিবৃতিতে জানান, স্থানীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত কোভ-ইরান বারেকাত নামে করোনার টিকা উৎপাদন শুরু করা হবে।আগামী এক মাসে ১০ লাখ ডোজ টিকা উৎপাদন করে তা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হবে।

পরে আগামী জুন নাগাদ আরও ৩০ থেকে ৩৫ লাখ ডোজ উৎপাদন করা হবে। সেপ্টেম্বর নাগাদ তারা ৫ কোটি ডোজ টিকা উৎপাদন করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

ইরানের উদ্ভাবিত দ্বিতীয় টিকা কোভ-পার্স এ বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে। প্রথম দফায় ১৩৩ স্বোচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয় এ টিকা।জুনে ৫০০ স্বেচ্ছাসেবীর দেহে দ্বিতীয় দফায় শুরু হবে পরীক্ষামূলক প্রয়োগ।

করোনায় এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮০ হাজার মানুষ, আর মারা গেছেন ৬৯ হাজার ১২০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা