প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হবে ৮০ লাখ করোনা টিকা

সময় ট্রিবিউন | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় একদিনে ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।’

মন্ত্রী জানান, ২৮ তারিখ সকাল ৯টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নে এ উপলক্ষে টিকা প্রদানের বুথ স্থাপন করা হয়েছে। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এই কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় ২৫ বছরের বেশি বয়সী যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরও গণটিকার আওতায় টিকা দেওয়া হবে।

সারাদেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, এক হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের। সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় এই টিকা দেওয়া হবে। যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এই কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে বলেও মন্ত্রী জানান।    



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা