চলতি মাসে আড়াই কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক-ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসে (সেপ্টেম্বরে) আড়াই কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসবে। তার মধ্যে ২ কোটি সিনোফার্মের, ৫০ লাখ ফাইজারের।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কারিগরি পরামর্শক টিমের অনুমোদন পেলে ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এ জন্য অনুমোদন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। পর্যাপ্ত টিকা হাতে আসার পর ১২-১৭ বছর বয়সীদের টিকা দেয়া হবে।

কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো অন্য রোগীদের জন্য ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।

যদিও গতকাল রোববার ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের