সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক-ফাইল ছবি

সেপ্টেম্বর মাসে দেশের দুই কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছি। বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতা-বিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সম্প্রতি হেফাজতের মাধ্যমে সরকার পতনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি-জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা দলে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো ও মো. রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের