রামেকে করোনা ইউনিটে আরও ২২ মৃত্যু

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২১, ১৭:৩৭

ছবি : ইন্টারনেট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, পাবনার ৪ জন, নাটোরের দুজন এবং নওগাঁর একজন করে মারা গেছেন।

এই একদিনে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন এবং নাটোরের একজন করে মোট ৬ জন মারা গেছেন করোনা সংক্রমণে। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন এবং নওগাঁর একজনসহ মোট ১৫ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন।

গত ২৪ ঘণ্টায় ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী প্রাণ হারিয়েছেন করোনায়। যাদের ৮ জনের বয়স ৬১ বছরের উপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ০৬ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১২জন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে যে ৪১২ জন ভর্তি রয়েছে, তাদের বেশির ভাগই রাজশাহীর। করোনায় ও উপসর্গে রাজশাহীর ২১৬ জন চিকিৎসা নিচ্ছেন এখানে। এ ছাড়া চিকিৎসা নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২২ জন, নাটোরের ৬২ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার দুজন, জয়পুরহাটের তিন জন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন, ঝিনাইদহের দুজন এবং ব্রাহ্মণবাড়িয়ার একজন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা