করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ১১ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ০০:০৬

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রোববার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরে সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৪০)। ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ন পাল (৭৫) ও টাঙ্গাইল শফিপুরের শামসুল হক (৭০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালরের রাশিদা বেগম (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুর শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)।

ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন আরো বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ২২ জনসহ মোট ২৭২ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।’

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার ১৩২ জন, ঈশ্বরগঞ্জের দুজন, মুক্তাগাছার তিনজন, গৌরীপুরের চারজন, ত্রিশালের ১৪ জন, ভালুকার দুজন, ফুলবাড়িয়ার তিনজন, ফুলপুরের তিনজন, তারাকান্দার পাঁচজন, হালুয়াঘাটের একজন, গফরগাঁওয়ের পাঁচজন, নান্দাইলের ১০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা