ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন : স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ০৪:৩২

ফাইল ছবি

ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘ফাইজারের ডাইলুয়েট মিশ্রণ সংগ্রহের চেষ্টা চলছে। আজকে রাতে এটি আসার কথা রয়েছে। রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন।’

আজ সোমবার বিকেলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসায় খরচ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময়ে অনেক ধরনের খরচ হয়, যার মধ্যে বাড়তি খরচও হয়। টিকা দেয়া একটি খরচ, চিকিৎসা দেয়া আরেকটি খরচ।

তিনি বলেন, চিকিৎসার বিষয়ে আমরা বলেছি নরমাল বেডে রোগীপ্রতি দৈনিক খরচ হয় ১৫ হাজার, আর আইসিইউতে খরচ হয় ৫০ হাজার টাকা। এর মধ্যে অনেক দামী ওষুধ থাকে, অনেক সময় রেমডিসিভির দিতে হয়, ভ্যান্টিলেটর দিতে হয়, হাই ফ্লো নাজাল ক্যানোলা লাগে। এছাড়াও ডাক্তারদের পিপিই ব্যবহার করতে হয়। দ্বিগুণ জনবল লাগে, অক্সিজেন লাগে। অর্থাৎ চিকিৎসার পিছনে যত ধরনের খরচ হয়, তার সবই সরকার বহন করে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট সবকিছু হিসেব করে এই খরচ বের করেছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় অনেক অক্সিজেন লাগে। একজন নরমাল রোগীর পাঁচ লিটার অক্সিজেন লাগলে আইসিইউতে লাগে ৫০ লিটার।

দিনে ৫০ হাজার খরচ বিশ্বাসযোগ্য কি না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিট হিসেব করে যা বলেছে, তাই আমরা জানিয়েছি। তারা বলেছে দৈনিক এসব খরচ সরকারকে দিতে হয়। এটা নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়েছে। সকলেই বলেছে স্বাস্থ্যে বরাদ্দ আরো বাড়িয়ে দেয়া প্রয়োজন।’

সূত্র : ইউএনবি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের