বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ জুন ২০২৩, ০১:২৭

সংগৃহীত ছবি

বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুব ভালো করেছে। দেশের ৯৬ শতাংশ মানুষ করোনা থেকে এখন সুরক্ষিত। বিশ্বে প্রথম এবং এশিয়ায় প্রথম হয়েছে। যখন অন্যান্য দেশ কোভিড টিকাই পায়নি, তখন আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২১ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ আয়োজিত স্টার অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় রেমডেসিভির খুবই আলোচিত ছিল। রেমডেসিভির বের হওয়ার ১০ দিনেই আমরা নিয়ে এসেছি। প্রতিটি রেমডেসিভির কোর্সের মূল্য ৫০ হাজার টাকা, আমরা তা বিনামূল্যে দিয়েছি। আমরা একদিনে ১ কোটি ২০ লাখ পর্যন্ত টিকাও দিয়েছি। করোনার সময়ে প্রাইভেট হাসপাতালগুলো তালাবদ্ধ করে পালিয়েছিল, তাদের আবারও আনতে হয়েছে আমাদের। কোভিড মোকাবিলা করতে কষ্ট হয়েছে, তবে সমালোচনাও হয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, মন্দা এখনো আছে। জিনিসপত্রের দাম বেড়েছে। গ্যাস, পেট্রলের দাম বেড়েছে। এটা শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়েই দাম বেড়েছে। এটা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে। আমরা হাসপাতালগুলোতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করেছি। এরই মধ্যে ২০০টি হাসপাতালে চালু হয়েছে। আগামীতে বাকিসব হাসপাতালেও চালু করবো। এতে রোগীরাও খুশি, চিকিৎসকরাও খুশি।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের কলমকে অস্ত্র না বানিয়ে জনকল্যাণে ব্যবহার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মিডিয়া খুবই শক্তিশালী মাধ্যম। তবে তাদের সব বিষয়ই তুলে ধরতে হবে। শুধু সংবাদ আর বিজ্ঞাপন নয়, নাটক-সিনেমাও প্রচার করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের