মারা যাননি পুনম পান্ডে, বিস্ফোরক টুইট ঘিরে তোলপাড় গোটা দেশ

বিনোদন ডেস্ক | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৯

মারা যাননি পুনম পান্ডে, বিস্ফোরক টুইট ঘিরে তোলপাড় গোটা দেশ

মারা যাননি ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন বিতর্কিত এই তারকা নিজেই।

ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।’

ভিডিওতে পুনম আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন। যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১১ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন পুনম পাণ্ডে। মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই ‘লাভ ইজ পয়জন’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন।

এরপর ভোজপুরি, তেলেগু সিনেমায় অভিনয় করেন পুনম পাণ্ডে। তবে সাহসী, খোলামেলা পোশাকে অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা লেগে যায়। তা ছাড়া ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে এবং হটকারী কর্মকাণ্ড তাকে বছর জুড়েই আলোচনায় রেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর