বাঁধনের অন্যরকম লুক

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬

সংগৃহীত

ভিন্ন ভিন্ন চরিত্র আর ভিন্ন ভিন্ন লুকে চমকে দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ থেকে ‘খুফিয়া’— সব কটিতে তার অন্যরকম উপস্থিতি! এবার নয়া চরিত্রের জন্য নয়া লুকে দেখা দিলেন এই অভিনেত্রী। এর আগে এমন লুকে তাকে আর দেখা যায়নি। 

প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে নাম লেখিয়েছেন বাঁধন। ‘গুটি’ শিরোনামের এই সিরিজে ড্রাগ ডিলারের চরিত্রে দেখা যাবে তাকে। কেমন রূপে পর্দায় হাজির হবেন সেই লুক প্রকাশ্যে এসেছে। চরকির জন্য এই সিরিজ নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। যার প্রধান চরিত্র সুলতানা হচ্ছেন আজমেরী হক বাঁধন।

চরিত্রটি চ্যালেঞ্জিং বলে দাবি করেছেন বাঁধন। তার ভাষায়—‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং তা দর্শক দেখার পর বুঝতে পারবেন। সত্যি বলতে আমি খুব খুশি আর কৃতজ্ঞ যে দেশের প্রজেক্টেও নারী প্রধান চরিত্রের কাজ হচ্ছে।’

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলে; চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল, সেটার কস্টিউমও আমি করেছিলাম।’

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন লোকেশনে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ হবে বলেও জানান এই নির্মাতা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা