২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৮৫ দিন

সময় ট্রিবিউন | ৯ ডিসেম্বর ২০২১, ১১:০২

ফাইল ছবি

২০২২ সালে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া আগামী বছরের অর্ধ বার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি এবং ফল প্রকাশের তারিখও নিদিষ্ট করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আলমগীর হুছাইনের সই করা অফিস আদেশ থেকে এসব জানা গেছে।

এতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।

সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-মিরাজ ও শ্রী শ্রী শিবরাত্রী ব্রত (১ মার্চ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পবিত্র রমজান, বৈসাবি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ উল ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন)

এছাড়া বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন), হিজরি নববর্ষ (৩১ জুলাই), আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহাব সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদ-ই-মিলাদুন্নবি (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আট দিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ছুটি থাকবে।

শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।

আগামী বছরের অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী/ নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি নিদিষ্ট করা হয়েছে। সূচি অনুযায়ী অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষা হবে ২ জুন থেকে ১৫ জুনের মধ্যে। এ পরীক্ষার ফল প্রকাশ হবে ২ জুলাই।

আর নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে হবে। ফল প্রকাশ করা হবে ৫ নভেম্বর।

এছাড়া বার্ষিক পরীক্ষা হবে ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে, ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের