মমতাময়ী মায়ের জীবন বাঁচাতে হাবিপ্রবি ছাত্রের আকুতি

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২১, ০২:০৮

ছবিঃ সংগৃহীত

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" "আপনার সাহায্য বাঁচাতে পারে একটি তাজা প্রান " মায়ের জীবন বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তফিকুল ইসলাম (তৌফিক)। তৌফিক বিজনেস স্টাডিজ অনুষদের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

তার মায়ের (তহমিনা বেগম) কোমরে প্রচণ্ড ব্যথা থাকায় ২০ এপ্রিল রংপুরের কমিউনিটি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তহমিনা বেগমের কোমরের দুটি হাড় ও একটি রগে গুরুতর সমস্যা রয়েছে। এর ফলে রগ দিয়ে ক্যালসিয়াম চলাচল করতে পারছে না। তৌফিকের বাবা মোসলেম উদ্দীন (৫২) পেশায় একজন কলা ব্যবসায়ী। দিনাজপুরের পার্বতীপুরের দোয়ানিয়া পন্ডিত পাড়ায় তাদের বাড়ি। পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে নিজের, ছোট ভাই ও বোনের পড়াশোনার খরচ চালনোর পাশাপাশি বাবার সংসার চালানোতেও সাহায্য করতো তৌফিক। কিন্ত তার মায়ের চিকিৎসা করাতে পরিবারটি এখন সহায়সম্বলহীন হয়ে পড়েছে।

চিকিৎসক জানিয়েছেন, অতিসত্বর অপারেশন ছাড়া রোগীকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয়। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় দুই লাখ (২,০০,০০০) টাকা। এই অবস্থায় এত দ্রুত পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই তার মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।

সাহায্য পাঠানোর জন্য 01729-857135 (বিকাশ) ও 01729-857135 (নগদ)



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা