ইবিতে অনলাইন পরীক্ষা শুরু

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০২:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার মাধ্যামে অনলাইনে পরীক্ষা নেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সভাপতি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং সহযোগী অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস।

তিনি জানান, ব্যাখ্যামূলক প্রশ্নের পরীক্ষা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হয়। এররপর ৪টা থেকে ভাইভা শুরু হয়ে ৬ টার দিকে শেষ হয়। ব্যাংখ্যামূলক প্রশ্নের জন্য ৩০ নাম্বার এবং ভাইভার জন্য ৪০ নাম্বারসহ মোট ৭০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের বিভাগ প্রথম পরীক্ষা শুরু করছে এজন্য আমরা সঠিকভাবে নিয়ম মেনে পরীক্ষা নেয়ার চেষ্টা করেছি। আমরা আশাবাদী শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। অনলাইন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে আমাদের বিভাগের সভাপতিসহ সবাই সহযোগীতা করেছে।

বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার আগে শিক্ষকরা অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে অনলাইন পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ । হাতে-কলমে প্রশিক্ষণ পান ওই বিভাগের শিক্ষার্থীরা। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেয়া হয়।

উল্লেখ্য, করোনা মহামারিতে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে, বন্ধের মধ্যেও একাডেমিক কার্যক্রম চালু ছিল। গত ১৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা