জবিতে মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ২১:২৫

ছবি : সময় ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাস্টার্স (স্নাতকোত্তর শ্রেণি)-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে মাস্টার্সে ভর্তি হবে।বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্সে ভর্তির ফরম স্ব-স্ব বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।ফরমের সাথে সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এস. এস.সি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পাশের মার্কশিট/সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাস্টার্সে ভর্তি ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যান এর স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরমসমূহ একটি তালিকা করে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় প্রেরণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনঃভর্তির ক্ষেত্রেও ফরম নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।ফরমের পাশাপাশি সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মাস্টার্সে পুনঃভর্তির ভর্তি ফি জমা বাবদ শিউর ক্যাশ প্রদত্ত Transaction Confirmation sms-এর তথ্য পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নীরিক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যান এর স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে।

এক্ষেত্রে ভর্তি ফি ও বিভাগ কর্তৃক আদায়যোগ্য ফি একত্রে (এম.এ/এম.এস.এস/ এম.বি.এ-৪০৫০টাকা এবং এম.এসসির ৪৮৫০টাকা নির্ধারিত হয়েছে। পুনঃভর্তির ক্ষেত্রে পুনঃভর্তির ফি শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা