পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জবির প্রক্টরের দায়িত্বে মোস্তফা কামাল

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ১৮:৫২

ছবি : ইন্টারনেট

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন ড. মোস্তফা কামাল।

রবিবার (১ আগস্ট) রাতে ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।

তিনি বলেন, গত ২৫ জুলাই ড. মোস্তফা কামালের দুই বছর মেয়াদের দায়িত্ব শেষ হয়। পরের দিনই কর্তৃপক্ষের আদেশে নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমার আগের দায়িত্বের মেয়াদ গত ২৫ জুলাই শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছ।

তিনি আরোও বলেন, আমার পূর্বের মেয়াদে আমি যথাসাধ্য চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার। এসময় সহকর্মীসহ সবাইকে আমার পাশে পেয়েছি। আশা রাখছি এবারও সবাই আমার পাশে থাকবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মোস্তফা কামাল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা