রাবিতে রুটিন উপাচার্যের দায়িত্বে অধ্যাপক সুলতান-উল-ইসলাম

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২৩:৩৩

অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুটিন উপাচার্যের দায়িত্ব পেলেন সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুর-ই-ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা, ফাইন্যান্স কমিটির সভা, একাডেমিক কমিটির সভা, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা ও শিক্ষার্থীদের মূল সনদে স্বাক্ষর করতে পারবেন।

গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলাম। পরে ১৭ জুলাই সকাল ১১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক সুলতান-উল-ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনকারীদের আহ্বায়ক ছিলেন। বিদায়ী উপাচার্য আবদুস সোবহানসহ তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে আন্দোলনে বেশ তৎপর ছিলেন তার নেতৃত্বে আন্দোলনকারীরা।

গত ৬ মে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের মেয়াদ শেষ হয়। সেদিনই রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পান তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। গত ১৬ জুলাই তার উপ-উপাচার্যের মেয়াদ শেষ করার মধ্য দিয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনও শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের