ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টে

সময় ট্রিবিউন | ২৫ জুন ২০২১, ০০:০১

ছবি : ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাবির সিনেট সভায় এ কথা জানান তিনি।

প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপাচার্য বলেন, এ পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ও দুর্ভোগ কমবে বলে জানান অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ পুরো শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার চিন্তা করছে। এজন্য একটি ডিজিটাল হাব তৈরির পরিকল্পনা করেছে ঢাবি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের