সশরীরেই হবে চবির পরীক্ষা

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ২২:১১

ফাইল ছবি

আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরেই হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব একাডেমিক পরীক্ষা। তবে, পরীক্ষার আগে সংশ্লিষ্ট বর্ষের ক্লাস সম্পন্ন হতে হবে

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

তিনি বলেন, অর্ডিন্যান্স অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে আমরা সব পরীক্ষায় সশরীরে নেবো, যদি ক্লাস সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতি, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন এবং পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবেন। যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া যায়। পরীক্ষা কবে শুরু করবে সেটা বিভাগের এখতিয়ার।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, অসমাপ্ত পরীক্ষার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেই হয়েছে সশরীরে নেয়ার। অনলাইনে ক্লাস চলছিল, অনেক বিভাগের এখনো ক্লাস শেষ হয়নি। তাদের বলা হয়েছে অতিসত্বর শেষ করার জন্য। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো সশরীরেই নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা