দায়িত্বের প্রথম দিনেই বন্ধ করে দিলেন লিয়াজোঁ অফিস

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ২০:৩৮

সোমবার নতুন উপাচার্য হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ-ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. হাসিবুর রশীদ দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বন্ধ করে দিলেন বিশ্ববিদ্যালয়টির ঢাকার লিয়াজোঁ অফিস। সদ্য বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সময় এই লিয়াজোঁ অফিস নিয়ে ব্যাপক সমালোচনা ছিলো। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে লিয়াজোঁ অফিসে বসেই তিনি সব কার্যক্রম চালাতেন। এছাড়া সেশনজট নিরসন ও শিগগির সশরীর উপস্থিতিতে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন তিনি।

সোমবার (১৪ জুন) সকালে নতুন উপাচার্য হিসেবে যোগদানের পর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির দেয়া প্রজ্ঞাপন মেনে বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের একসঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে অতিদ্রুত সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে ব্যবস্থা নেয়া কথা জানান নতুন উপাচার্য।

এদিকে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদে দুর্নীতির সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।#

এর আগে গত ৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পান। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা