হল না খুলে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত ঢাবির

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ০৬:২৮

ফাইল ছবি

আবাসিক হল না খুলে শর্তে সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
সেমিস্টার ফাইনাল/বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

একাডেমিক কাউন্সিলে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, আবাসিক হল না খোলা এবং স্বাস্থ্যবিধি মানার শর্তে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৩ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত অনুযায়ী অনার্স ও মাস্টার্স পর্যায়ের যে সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল তাদের পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করে তাদের সম্মতিতে সংশ্লিষ্ট বিভাগ/ইনিস্টিটিউট সে সব পরীক্ষা নিবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে একইভাবে সকল বর্ষের পরীক্ষা ১লা জুলাই থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণ যদি বেড়ে তাহলে গত ৬ মে এর সিদ্ধান্ত অনুযায়ী সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

মাকসুদ কামাল আরও বলেন, যে সব বর্ষের/সেমিস্টারের শিক্ষার্থীদের সেশনজট হয়েছে কিংবা সম্ভাবনা রয়েছে তাদের সেমিস্টারকাল ৬ মাসের পরিবর্তে ৪ মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে ৮ মাস করা হবে। সিলেবাস সংক্ষিপ্ত হবে কিনা সে সিদ্ধান্ত বিভাগ/ইনিস্টিটিউটগুলোকে নিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা