সায়েন্টিস্ট অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবি শিক্ষার্থী কাওছার

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০০:১৪

‘সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানী আহমেদ কাওছার। ভারতের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 'সায়েন্স, রিসার্চ অ্যান্ড ইনোভেশন' ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

জানা গেছে, সর্বমোট ২০টি ক্যাটাগরির মধ্যে সায়েন্স, রিসার্চ ও ইনোভেশন ক্যাটাগরিতে বর্ষ সেরা গবেষক নির্বাচিত হয়েছেন কাওছার। চলতি বছরসহ তার গত বছরের সব গবেষণার উপর ভিত্তি করে তাকে এ সাইন্টিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়।

আহমেদ কাওছার বলেন, ২০টি ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগীকে তাদের ফিল্ডে শ্রেষ্ট অ্যাওয়ার্ড দিবে বলে এক মাস আগে অন্য সবার সাথে আমাকেও নমিনেশন দেয়া হয়। তাদের নির্দশনা অনুসারে আমিও তাদের সাথে যোগদান করি। কয়েক হাজার লোককে তারা নমিনেশন দেয়। কিন্তু আমি কখনো ভাবিনি আমি সায়েন্সটিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পাব। খুবই অবাক হয়েছি। কারণ সেখানে যারা আমার প্রতিযোগী ছিল তারা বেশিরভাগই সায়েন্টিস্ট, প্রফেসর ও গবেষক। আর সবার এক্সপেরিমেন্ট ২০-৩০ বছরও আছে। যা আমার বয়েসের চেয়েও বেশি। আর আমি ধরেই নিয়েছিলাম এটি আমার দ্বারা সম্ভব না।


উল্লেখ্য, আহমেদ কাওছার এর আগে সিঙ্গাপুর, মরক্কো, ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে আমি বেস্ট রিসার্সার এয়ার্ড পেয়েছেন। রবি আর ভেঞ্জার ২ তে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ সালে ন্যাশনাল বেসিস আইসিটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। সায়েন্টিস্ট অব দ্য ইয়ার তার সপ্তম ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড। সবমিলিয়ে তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১১।

যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে প্রভোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি এবং যুক্তরাষ্ট্রে সেই পিএইচডির জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তিনি হিসাব লিমিটেড এ আর্টিফিশিয়াল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা