প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ

সময় ট্রিবিউন | ২৫ জানুয়ারী ২০২৪, ২১:০৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করা প্রার্থীদের জন্য জরুরি কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, জালিয়াতি ঠেকাতে এবার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এদিন পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে তিন বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দফায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ, সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। এবার তা আরো ৩০ মিনিট এগিয়ে এনেছে অধিদপ্তর৷

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডিভাইস ব্যবহার করে জালিয়াতি, প্রক্সিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে এবার আরো আগে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষকরা যেন তাদের সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্য তথ্যাদি প্রবেশপত্রে পাওয়া যাবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী, মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি এবং কক্ষ সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। আগামী ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে সেবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের