কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও সাদী 

কুবি প্রতিনিধি | ১৭ নভেম্বর ২০২৩, ১৬:৫৮

কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও সাদী 

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী।

 
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের অফিসিয়াল পেজে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানা যায়।
 
তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ১০ম সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিইউওর দায়িত্ব পালন করেছেন লোক প্রশাসন বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী হায়দার মাহমুদ।
 
মোঃ সামিন বখশ সাদী ময়নামতি রেজিমেন্টের ৯ ব্যাটালিয়ন এর অন্তর্ভুক্ত "এ" কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।তার অধীনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭টি প্লাটুন রয়েছে। সিনিয়র ডিভিশনের অধীনে রয়েছে - কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন (পুরুষ ও মহিলা প্লাটুন), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লাটুন (পুরুষ ও মহিলা প্লাটুন), কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ প্লাটুন। জুনিয়র ডিভিশনের অধীনে রয়েছে - ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় প্লাটুন এবং গর্ভনমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল প্লাটুন।
 
সিইউও নির্বাচিত হওয়ার অভিব্যক্তিতে মোঃ সামিন বখশ সাদী বলেন, "বিএনসিসির সাথে অনেক বছর পথচলার পর বিএনসিসি ক্যাডেটের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছি। সিইউও হিসেবে আমাকে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং একইসাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো"।
 
বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, 'সাদীর এই পদোন্নতি আমাদের জন্য নতুন মাইলফলক। আমরা যে পর্যায়ক্রমে নিজেদের অর্জনের ধারা অব্যাহত রাখতে পেরেছি এটা তারই প্রমাণ। তার দায়িত্বের নতুন পথ চলা শুভ হোক এই কামনা করছি'।
 
উল্লেখ্য, চলতি মাসে জমকালো আয়োজনের মাধ্যমে বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার নতুন ক্যাডেট আন্ডার অফিসার সাদীকে সিইউও র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিবেন বলে জানা যায়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা