রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মে ২০২৩, ০২:০৫

সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মে) রাত সাড়ে ১১টায় নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
 
আজ রোববার (২১ মে) রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহত ব্যক্তি রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে সামিউর রহমান। তিনি রুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
 
পুলিশ জানান, শনিবার (২০ মে) রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় দরজা ভাঙার জন্য রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদরদপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যান। এ সময় তারা গিয়ে দরজার লক ভেঙে দিলে ভেতরে ঢুকে সামিউরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামিউর রহমান আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা