গুচ্ছ থেকে বেরিয়ে গেলো জবি

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ এপ্রিল ২০২৩, ২১:৩৬

সংগৃহীত
সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে গেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে।
 
একাডেমিক কাউন্সিলের সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, আজ একাডেমিক কাউন্সিলে আমরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে উপাচার্য স্যারকে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ট্রেজারার ও বাকি ৬ ডিনকে সদস্য করা হয়েছে।
 
আইনুল ইসলাম আরও বলেন, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞানের জন্য এ ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য বি ইউনিট এবং বাণিজ্যের জন্য সি ইউনিটে পরীক্ষা হবে। লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনকে এ ইউনিটের আহ্বায়ক, বি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনকে সি ইউনিটের আহ্বায়ক করা হয়েছে। দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গুচ্ছ থেকে বের হওয়ার আন্দোলন সফল হলো।
 
এর আগে গত ৩ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য কমিটি করার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা