সায়েন্সল্যাবে বিস্ফোরণ: আহত ঢাবি শিক্ষার্থী নুরনবী আর নেই

ঢাবি প্রতিনিধি | ২১ মার্চ ২০২৩, ২১:৪৮

সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী মারা গেছেন। এতে করে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬ জনে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। দায়িত্বরত ডাক্তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। 

নুরনবী ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

নুরনবীর সহপাঠী জুনায়েদ জানান, এর আগে সাইন্সল্যাবের দুর্ঘটনার আহত হওয়ার পর দীর্ঘদিন ডিএমসিতে আইসিইউতে ছিলেন তিনি। আজকে মারা গেছেন। আমাদের বন্ধুবান্ধব সবাই এখন মেডিকেলের ইমারজেন্সিতে আছি। মৃত্যুর সংবাদ শুনে তার বড় ভাইও এসেছে।

গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় তিনি বিল্ডিংয়ের নিচে ছিলেন। বিস্ফোরণের পর তার ওপর তিন তলা থেকে ভারী কিছু একটা পড়ে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং ডান পা ভেঙে গেছিল। এরপর থেকে তিনি ঢামেকে ভর্তি ছিলেন।

এদিন সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গত ১৬ মার্চ জহুর আলী (৫২) নামের একজনের খবর পাওয়া যায়। এরপর গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়শা আক্তার আশা (২৬) নামে আরও একজন। এতে মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬ জনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা