ক্ষেতলালে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত

মোঃ শাহিনুর ইসলাম (শাহিন), জয়পুরহাট প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯

সংগৃহীত

বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সারা দেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এবার উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৯৯ জন। এসএসসি/ সমমানের পরিক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী, এস এসসি পরিক্ষার্থী ৭৭৯ জন, দাখিল পরিক্ষার্থী ২৩৮ জন, কারিগরি পরিক্ষার্থী ২৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

ক্ষেতলালে এসএসসি/সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল্লা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, ডিআইও মাসুম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, উপজেলায় মোট তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এছাড়াও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি হাসান আলী, সাংবাদিক এস.এম মিলন, আমান উল্লাহ আমান, প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর