কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, আসন বিন্যাস প্রকাশ

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০

সংগৃহীত

তৃতীয় বারের মতো কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার বিন্যাস প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্টার শেখ রেজাউল করিম বলেন, আমরা আসন বিন্যাস অনলাইনে প্রকাশ করেছি। পরীক্ষার্থীদের কেন্দ্র তাদের পছন্দক্রম অনুসারে নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারটি ও ঢাকার বাইরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা হবে।

এরমধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাত হাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২৬ হাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১২ হাজার ২৫ জন ও ইডেন মহিলা কলেজে ৩ হাজার ৫৮১ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

ঢাকার বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১২ হাজার ৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সাত হাজার জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চার হাজার জন, চট্টগ্রাম ভেটেরিনারি এবং পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই হাজার জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তিন হাজার ১৫৩ জন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) এক হাজার ৯০০ জন।

এ বছর ৭৯ হাজার ১৫৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আট কৃষি বিশ্ববিদ্যালয় এবার ৩৫৩৯জন শিক্ষার্থীকে ভর্তি নেবে। সে হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়বেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা