সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির মাস্টার্স

আফিফ আইমান | ১ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৯

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শর্ত সাপেক্ষে নিয়মিত মাস্টার্সকে সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করে ডিনস কমিটি।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাকসুদ কামাল বলেন, আগে আমাদের শিক্ষার্থীরাই মাস্টার্সে ভর্তি হতো। এখন থেকে মাস্টার্সে আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বিদেশি শিক্ষার্থীও ভর্তি হতে পারবে।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হয়। তবে তাদের মধ্যে কেউ ভর্তি না হলে ফাঁকা হওয়া সিট পূরণ করতে বিজ্ঞাপন দেয়া হবে। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা