নিয়োগ নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ (ভিডিও)

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ১৯:৫৮

বৃহস্পতিবার নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ নেতাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে-ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিনে নিয়োগ নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষ থামাতে পুলিশ ও ডিবি লাঠিচার্জ করলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ নেতাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কামরুজ্জামান চঞ্চল ও মাস্টাররোল কর্মচারী মাসুদ রানার আহত হওয়ার খবর জানা গেছে।

সংঘর্ষের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে। তবে, হতাহতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের