৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ পেছানোর সম্ভাবনা

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ মে ২০২১, ১৯:১১

ছবিঃ সংগৃহীত

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ১৫ অক্টোবর পূর্বনির্ধারিত তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন হওয়ায় ওই তারিখে নেওয়া হবে না বিসিএসের পরীক্ষা। পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছাতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পিএসসির এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষার তারিখ নির্ধারণের সময় বিজয়া দশমীর বিষয়টি এড়িয়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। কমিশনের সভা শেষে এ তারিখ পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয় ৪৩তম বিসিএস আবেদনের সময়। পরে আবার তা দুই মাস বৃদ্ধি করা হয়। সে অনুসারে মে মাসের শেষ দিন পর্যন্ত এতে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।

৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নেয়া হবে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা