জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জুন

জাবি প্রতিনিধি | ৩০ এপ্রিল ২০২১, ০৭:১২

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। প্রাথমিকভাবে এ আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ৫ম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানান ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মো. আবু হাসান।

তিনি বলেন, ‘এ বছরের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন নেয়া হবে। যার ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। এর মধ্য থেকে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদন নেয়া হবে। পরে চূড়ান্ত আবেদনের প্রথম পর্ব চলবে ২৪ থেকে ২৯শে জুন এবং দ্বিতীয় পর্ব পয়লা জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত।'

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এখনই কোনো তারিখ নির্ধারিত হয় নি। আবেদন পত্র নেয়ার পর মহামারির অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নেয়া হবে। আগের মতো শিফটভিত্তিক পরীক্ষা নেয়া হবে। প্রতিটি শিফটে স্বাস্থ্যবিধি মেনে মোট ৪ হাজার ৫০০ জন করে পরীক্ষার্থী অংশ নিতে পারবেন।'

এ সময় তিনি আরও বলেন, ৪টি অনুষদের (এ, বি, সি ও ডি) জন্য ১১০০ টাকা করে ফী নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য ইন্সটিটিউটের জন্য ফী ধরা হয়েছে ৭০০ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, প্রতি ইউনিটে (এ, বি, সি ও ডি অনুষদে) বাছাই করা ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। সি১ (চারুকলা, নাট্যতত্ত্ব) তে আর ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

এছাড়া, বাণিজ্য ও আইন অনুষদে প্রতিটি ইন্সটিটিউটের ৯ হাজার জন চূড়ান্ত আবেদন করতে পারবেন। অন্যান্য ইন্সটিটিউটে মোট ৪ হাজার ৫০০ জন পরীক্ষা দিতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা