হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

দিনাজপুর প্রতিনিধি | ৩০ আগষ্ট ২০২১, ১৫:৫৮

ছবিঃ সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তাই বন্দরের অভ্যন্তরেও ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন।

হিলি কাস্টমস সিঅ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী গণমাধ্যমকে বলেন, সরকারি ছুটির দিনেও অন্য দিনের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তবে আপাতত দুই দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু ভারতে আটকা পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের