নভেম্বরে রপ্তানি আয় কমলো ৬ শতাংশ

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮

নভেম্বরে রপ্তানি আয় কমলো ৬ শতাংশ

ডলার-সংকটের এ সময়ে টানা দুই মাস ধরে বড় ধরনের হোঁচট খেয়েছে রপ্তানি আয়। সদ্য সমাপ্ত নভেম্বরে রপ্তানি আয় কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। আর অক্টোবরে পণ্য রপ্তানি কমেছিল ১৩ দশমিক ৬৪ শতাংশ।

সোমবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো ( ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উদ্যোক্তারা বলছেন, তাদের অর্ডার কমে যাচ্ছে। এর প্রভাব রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে স্পষ্ট।

নভেম্বরের পরিসংখ্যান যোগ করে চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ২২৩ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরেরর একই সময়ের (জুলাই–নভেম্বর) চেয়ে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কম হয়েছে ৯ শতাংশ।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তৈরি পোশাক ছাড়া বেশিরভাগ পণ্যের রপ্তানি কমে গেছে। এর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ইত্যাদি।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ১ হাজার ৮৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৫ শতাংশ বেশি। আলোচ্য সময়ে তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকের রপ্তানি ৮ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। তবে ওভেন পোশাকের রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর