আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেলেন নগদের সাফায়েত আলম

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২

সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনন্য নেতৃত্বগুণের জন্য একটি আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেয়েছেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। নিজের কর্মক্ষেত্রে তার কৌশলগত, টেকসই ও দূরদর্শী পদক্ষেপের জন্য তাকে ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ হিসেবে পুরস্কৃত করেছে যুক্তরাজ্যভিত্তিক আর্থিক জার্নাল ‘বিজনেস ট্যাবলয়েড’।

টেলিকমিউনিকেশনস, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ফাইন্যান্স (ডিএফএস) খাতে সাফায়েত আলমের দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ার রয়েছে। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একজন নির্বাহী পরিচালক হিসেবে তিনি এই প্রতিষ্ঠানের উত্থানে নিজের কৌশলগত পদ্ধতি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের বাণিজ্য খাতে তার এসব অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই বিজনেস ট্যাবলয়েড তাকে ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ খেতাব দিয়েছে।

২০১৯ সাল থেকে বিশ্ব জুড়ে বিভিন্ন ব্যক্তিদের মেধা ও দক্ষতার ওপর ভিত্তি করে তাদের স্বীকৃতি দিয়ে আসছে বিজনেস ট্যাবলয়েড। প্রতি বছর এই প্রকাশনাটির পছন্দ করা লোকেদের ভেতর থেকে মনোনীতদের মূল্যায়ন করে থাকে একটি স্বতন্ত্র কমিটি। উদ্ভাবন, স্বচ্ছতা, নেতৃত্ব এবং বিভিন্ন মানদণ্ড এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিবেচিত হয়।

এ বছর পত্রিকাটি বিশ্ব জুড়ে এমন ১০ জন লিডারকে সম্মাননা জানিয়েছে ও পুরস্কার দিয়েছে। যারা অর্থনীতিতে নিজেদের অসাধারণ কাজ দিয়ে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। বাংলাদেশের ফিনটেক খাত থেকে এই পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি হলেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাফায়েত আলম বলেন, ‘আমার অবদান ও কাজকে যে এমন অভিজাত একটি পত্রিকা স্বীকৃতি দিয়েছে, সেজন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। নগদ এই সময়ে বেশকিছু পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ নিয়েছে, যা দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বিশাল প্রভাব ফেলেছে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল ফিনটেক প্রতিষ্ঠানের যাত্রা পথে কিছুটা অবদান রাখতে পারায় আমি গর্বিত।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের