সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯

সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার এ ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিসের সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমতি সাপেক্ষে আগে কিছু ব্যাংক নির্ধারিত সময়ের পরেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিকেল ৫টার পর আর কোনো কার্যক্রম চালানো যাবে না। ৩টার মধ্যে লেনদেন ও বিকেল ৫টার মধ্যে সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্ট এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন এ সময়সূচি মেনেই বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অবস্থায় আজ নতুন করে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা