সুষ্ঠু বিচারের দাবিতে আজও আন্দোলনে নটরডেমের শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ২৩:৪৮

ছবিঃ সংগৃহীত

গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। ৩০০-৪০০ শিক্ষার্থী মতিজিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করেন। তারা বিভ্ন্নি ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। সেখান থেকে তারা গুলিস্তানে গিয়ে সমাবেশ করবেন বলে জানান।

এসময় তারা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল খান (২৭)। শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা