গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ এর পাগল, ফতুল্লা, দেলপাড়া, ভুইগর, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: