কদমতলীতে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ১৭:১৭

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ (২৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুহুল আমিন ও জাহাঙ্গীর হোসেন নামে আরও দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টায় কদমতলীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত জাবেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর বলে জানান তিনি।

জাবেদের সহকর্মী আহত মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, নির্মাণাধীন ভবনের ৪ তলার ছাদে আমরা রড কাটার কাজ করছিলাম। কীভাবে যে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো, বুঝতে পারলাম না। পরে সে ওখানেই অচেতন হয়ে যায়। আমরাও শক খেয়ে ছিটকে পড়ি।

তিনি জানান, ঘটনার পরে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করে। আমরা ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত রড মিস্ত্রির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা