কেরানীগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৯ জুন ২০২১, ০৪:৪১

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিয়ের পাশে ব্রিজের ঢালে সিএনজি- ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিচালক ইসমাইল মোল্লা (৪২) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

সোমবার (২৮জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ হাসনাবাদে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত (ইসমাইল মোল্লা) সিএনজিচালক দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দাগ্রামে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি পোস্তগোলা ব্রিজের ঢাল দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি কোন্ডা থেকে যাত্রী নিয়ে ব্রিজের ঢালের ইউটার্ন নিতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এ বিষয়ে ঢাকা-মাওয়া সড়কের হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহরাব উদ্দিন বলেন, সিএনজিকে চাপা দেওয়ার ফলে ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভারের মৃত্যু হয়। নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকচালক যশোরের হোগলাডাংগা গ্রামের আসাদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাক্রমে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর