ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারী ২০২৪, ১৯:৫০

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর

শিশু আয়ানকে সুন্নতে খৎনা করানো রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় কোনো নিবন্ধন ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন অবস্থায় শিশু আয়ানের খৎনা ও খৎনার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেবে অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

এই কর্মকর্তা জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই তদন্ত শেষ হবার আগে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। তদন্ত শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অধিদপ্তর।

এ সময় অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ইউনাইটেড মেডিকেল কর্তৃপক্ষ যদিও নিবন্ধনের আবেদন করেছে কিন্তু তাদের আবেদন ত্রুটিযুক্ত। তাদের আবারও যথাযথভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন যেহেতু নিবন্ধন নেই, তাদের চিকিৎসা কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই।

এর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক ডা. সাঈদ সাব্বির ও ডা. তাসনুভা মাহজাবিনের আটকসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে মানববন্ধন করে শিশু আয়ানের পরিবার ও স্বজনরা।

এ সময় তারা বলেন, চিকিৎসকদের গাফিলতির কারণে শিশু আয়ান মারা গেছে। এ রকম ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। কেউ কোনও ব্যবস্থা না নেওয়ায় হাসপাতালগুলোর টনক নড়ছে না। এমনকি এসব ঘটনায় স্বজনরা সুষ্ঠু বিচারও পাচ্ছে না।

আয়ানের আত্মীয়-স্বজনরা শিশু আয়ানের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার দাবি জানান। তারা বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন গাফিলতি করতে না পারে।

রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করাতে গিয়ে টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত রবিবার রাতে শিশু আয়ান মারা যায়। এই ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মামলা করে আয়ানের বাবা। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা