রাজধানীর বায়তুল মোকাররমে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৩

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কারা আগুন দিয়েছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।


এ বিষয়ে উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি চলন্ত থাকা অবস্থায় হঠাৎ করেই আগুন লেগে যায়। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি।

এর আগে, শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পাশাপাশি রাজধানীর আরামবাগে সমাবেশ শেষে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের