মোহাম্মদপুরে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫

সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. নোমান (৩২) ও তাঁর স্ত্রী শামীমা (২৪)।

পুলিশ বলছে, স্বামীর লাশ ফ্যানে ঝুলন্ত অবস্থায়, আর স্ত্রীর মরদেহ বিছানার ওপর পড়ে ছিল।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, নোমান সৌদিপ্রবাসী। দুজন প্রেম করে এক বছর আগে বিয়ে করেন। পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারী বলেন, বাসার নিরাপত্তাকর্মী রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, ভেতর থেকে বাসার দরজা বন্ধ ছিল। মনে হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, এই দম্পতির বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর