অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন পুলিশ পরিদর্শক

মমিনুল হক রাকিব | ৪ আগষ্ট ২০২২, ০৪:৪৬

সংগৃহীত

রাজধানীতে গণপরিবহনে যাতায়াতের সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক পুলিশ পরিদর্শক। মো. শফিকুল ইসলাম (৫২) নামের ওই পুলিশ পরিদর্শক গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত।

বুধবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শফিকুল ইসলামকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন জানান, বাসার জন্য কিছু আসবাবপত্র কিনতে আশকোনা থেকে বিআরটিসি বাসে কারওয়ান বাজার আসছিলেন শফিকুল ইসলাম। ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তারা শফিকুল ইসলামের সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যান। তবে শফিকুলের সঙ্গে থাকা মোবাইল ফোন রেখে যান। ওই মোবাইল থেকেই বাসের এক যাত্রী ফোন করে তার স্ত্রীকে বিষয়টি জানান। এরপর আমরা কারওয়ান বাজার এসে শফিকুলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

পরিদর্শক শফিকুলের স্ত্রী শামীমা বেগম জানান, তার স্বামী গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। বাসার কিছু আসবাবপত্র কিনতে কারওয়ান বাজার আসছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা